দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝে বড় ধরনের ব্যক্তিগত ধাক্কার মুখে পড়লেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর কারণে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের সঙ্গে থাকতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
৫৭ বছর বয়সী দেশম মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর খবর পান। পরে এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো তাকে ফ্রান্সে ফিরে গিয়ে শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেন।
ফ্রান্স ইতোমধ্যেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাককে হারিয়ে তারা গ্রুপ আই-এর শীর্ষে রয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ওই ম্যাচে দল পরিচালনার দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গাই স্টেফান।
খেলোয়াড় হিসেবে দেশম ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছেন।
কোচ হিসেবে ২০১২ সাল থেকে তিনি ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে আছেন। তার অধীনেই ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জেতে এবং ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়।
সূত্র: বিবিসি
/অ